গতকাল বিপিএল এর গর্ভনিং কাউন্সিলের গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বিপিএল এর জাকজমক উদ্ভদন না করার সিদ্ধান্ত হয়।দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ আজ পানিবন্ধি। বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষের জীবন যাপন স্থবির হয়ে পরেছে।এমন নাজুক পরিস্থিতির কথা চিন্তা করে উক্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বিসিবির পরিচালক মো সোহেল বলেন, উদ্ভদনী অনুষ্ঠান জাকজকমভাবে করার কথা ছিল।বন্যার কারনে আমরা উহা বাতিল করেছি। এখন কোন বাহিরের শিল্পী আসবে না। কোন নাচ গানও হবে না। শুধু ফায়ার ওর্য়াকস হবে।
বিপিএলের গর্ভনিং কাউন্সিলের গুরুত্বপূর্ন সভায় বন্যার্তদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত হয়।যার অংশ হিসেবে আগামী ২৫ আগষ্ট বিসিবির পক্ষ থেকে সিরাজগঞ্জে ত্রান বিতরন করা হবে।
নতুন তারিখ অনুযায়ী বিপিএল এর উদ্ভদন ৩১ অক্টবর এবং খেলা শুরু হবে ২ নভেম্বর।

No comments:
Post a Comment